দর কষাকষিতে সরগরম মাগুরার পুজোর বাজার

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

বুধবার সরস্বতী পূজা। আজ তাই পুজোর বাজার করতে গিয়ে ফল-ফুলের দোকানে হাতে ছ্যাঁকা খাওয়ার জোগাড়। প্রতি বছরই এই সময় ফলের বাজারে দমকল ডাকার মতো আগুন ধরে যায়। আজ মাগুরা শহরের বাজারগুলিতে গিয়ে দেখা গেল, প্রতিমার দামের সঙ্গে সঙ্গে ফল–‌ফুলের দাম আকাশছোঁয়া।

শহরের নুতন বাজার, পুরাতন বাজার, কলেজের সামনে, পুলিস লাইন, আতর আলী রোড— সর্বত্রই ছিল একই ছবি। এদিন সকাল থেকেই পুজোর বাজারের জন্য ভিড় জমাতে শুরু করেন ক্রেতারা।

বাজার করতে এসে ক্রেতারা জানান, ফলের দাম এত বেড়ে যাবে ভাবতে পারছি না, তাই বাজেট কাটছাঁট করতে হচ্ছে। প্রতিমার দামও বেড়ে গেছে দ্বিগুণ। তাই ছোট প্রতিমার দিকে ঝুঁকতে হচ্ছে।

বিক্রেতারা জানালেন, দুর্গাপুজোর চেয়ে সরস্বতী পুজোর ফলের দাম প্রতি বছরই একটু বেড়ে থাকে। আমরা মহাজনদের কাছ থেকে যে পয়সায় কিনে আনি তা থেকে সামান্য কিছু লাভ রেখে বিক্রি করতে হয়। তা না হলে পরিবার নিয়ে যাব কোথায়!‌ আমরাও চাই, খরিদ্দারেরা ন্যায্য মূল্যে এসব কিনুক। তাহলেই খরিদ্দার হাতে থাকবে। কিন্তু দাম বাড়ার ব্যাপারে আমাদের কিছুই করার থাকে না।

এভাবে বাজারে বাজারে ক্রেতা-বিক্রেতাদের  দর কষাকষিতে সরগরম হয়ে উঠেছে পুজোর বাজার।‌‌ গেরস্থ বাড়িতে চলছে তারই আয়োজন। আয়োজনে যাতে ত্রুটি না থাকে তা নিয়েও সজাগ গৃহলক্ষ্মীরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: