মাগুরায় শিক্ষা সপ্তাহ ২০১৭ শুরু

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৭ শুরু হয়েছে। ‘শিক্ষার আলো জ্বালব, ডিজিটাল বাংলাদেশ গড়ব’ এই প্রতিপাদ্য নিয়ে রবিবার সকাল ১০টায় জেলা কালেক্টরেট চত্বরে শিক্ষা সপ্তাহের আয়োজনের উদ্বোধণ করেন জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান।

কালেক্টরেট চত্বর থেকে এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ারুল ইসলাম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম প্রমুখ।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমীন জানিয়েছেন, প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে শহরের পিটিআই স্কুল মাঠে আগামী ৩০জানুয়ারি থেকে ৪ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা মেলা অনুষ্ঠিত হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: