কবিয়ালের লড়াই, নির্ঘুম রাত মন্ত্র-মুগ্ধ দর্শকশ্রোতার

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক –

নির্ঘুম রাত কাটাল মন্ত্র-মুগ্ধ দর্শকশ্রোতারা। প্রায় ৫ ঘণ্টা ধরে ঢোল, করতাল, মন্দিরা, কাশি ও বাশির সুরের সঙ্গে সুরের লড়াই উপভোগ করেন বিভিন্ন বয়সের সব ধর্ম-বর্ণ-শ্রেণি-পেশার মানুষ। কবিগানের আসর উপলক্ষে উপভোগ করলো দুই কবির লড়াই। একসময় মাগুরার গ্রামে-গ্রামে নিয়মিত এর আয়োজন হলেও এখন সচরাচর চোখে পড়ে না। তবে কোথাও কোথাও বছরে একবার হলেও আয়োজন করা হয় কবি গানের প্রতিযোগিতা। তেমনই একটি জায়গা মাগুরা সদরের পথেরহাট কালি মন্দির।

বুধবার (৪ মার্চ) রাতে মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়ে গেলো শত বছরের ঐতিহ্যবাহী কবি গানের লড়াই। গত দেড়শ বছর ধরে প্রতি বছর ফাল্গুন মাসে কালি পূজার পরদিন এ মন্দিরে অনুষ্ঠিত হয়ে আসছে এ কবি গানের আসর। 

এই বছরের প্রতিযোগিতায় মাগুরার বেড়ইল চেঙ্গারডাঙ্গী গ্রামের কবিয়াল আশুতোষ সরকারের বিপরীতে অংশ নেন ফরিদপুরের সহদেব সরকার।

সাকার ও নিরাকারের উপাসনা বিষয়ে কবি গানের এ লড়াই চলে প্রায় ৫ ঘণ্টা ধরে। ঢোল, করতাল, মন্দিরা, কাশি বাশির সুরের সঙ্গে কবিয়ালদের কথা ও সুরের লড়াই উপভোগ করেন এলাকার বিভিন্ন বয়সের সব ধর্ম-বর্ণ-শ্রেণি-পেশার মানুষ। নারী দর্শকের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। 

আয়োজকরা জানান- শতাধিক বছর ধরে চলে আসা এ মন্দিরের কবি গানের আসরে এক সময় বিখ্যাত কবি বিজয় সরকার, রসিক সরকার, গৌর নিতাইসহ বিভিন্ন বিখ্যাত কবিয়ালরা লড়াইয়ে অংশ নিয়েছেন।

অনুষ্ঠানের আয়োজক নিত্য গোপাল বিশ্বাস, গোপাল অধিকারী, অসিত দাসসহ অন্যান্যরা জানান- প্রায় ৬ পুরুষ ধরে চলে আসা এ কবি গানের আসরটি এলাকার মানুষের বিনোদনের অন্যতম উৎস। এলাকার হিন্দু মুসলমান সকল সম্প্রদায়ের মানুষ এখানে অংশ নেন। এখানকার মানুষের ঘরে ঘরে উৎসব শুরু হয় এই সময়টাতে। অনুষ্ঠানটি আমাদের অসাম্প্রদায়িক চেতনার অংশ।

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: