চোরাই মালসহ ৪ আন্তঃ জেলা চোর আটক

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

চুরি যাওয়া বিভিন্ন মালামালসহ আন্তঃ জেলা চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে মাগুরা সদর থানা পুলিশ। সোমবার রাতে মাগুরা ও ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মাগুরা সদর থানা পুলিশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত আট জানুয়ারি সদর উপজেলার সাইত্রিশ বাজারে একটি মুঠোফোন সার্ভিসিং সেন্টারে চুরি হয়। সেই অভিযোগে হওয়া মামলার প্রেক্ষিতে ঝিনাইদহ সদর উপজেলার অগ্নিবীণা সড়কের আকাশ শেখ, একই উপজেলার গোপালপুর গ্রামের আনিস, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নাজমুল শাহ ও মাগুরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের সোহেল রানা নামে চার জনকে আটক করা হয়েছে।

তাদের কাছ থেকে ১২টি মুঠোফোন, টেলিভিশনের দুটি মনিটর ও একটি ডিএসএলআর ক্যামেরাসহ চুরি যাওয়া বিভিন্ন পন্য উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানিয়েছেন, প্রযুক্তি ব্যবহার করে সন্দেহভাজন চোরদের আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির কথা স্বীকার করেছে। সঙ্গবদ্ধ চক্রটি মাগুরাসহ আশপাশের জেলায় এ ধরনের কর্মকান্ডে জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: