মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক- প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শতভাগ স্কাউটিং এর সাফল্য অর্জন করেছে মাগুরা সদর উপজেলা। সোমবার এ উপলক্ষে সদর উপজেলার রামনগর হরিপদ মাধ্যমিক বিদ্যালয়ে স্কাউটিং ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে ব্যক্তব্য রাখেন মাগুরা-১ আসনের এমপি এ্যাড. সাইফুজ্জামান শিখর।
উপজেলা নির্বাহী অফিসার জানান, উপজেলা প্রশাসন ও উপজেলা স্কাউটস এ ধারা অব্যাহত রাখতে কাজ করে যাচ্ছে।

