মাগুরা বারের নির্বাচনে আবদুল মজিদ সভাপতি ও রাশেদ শাহিন সম্পাদক নির্বাচিত

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক- মাগুরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অ্যাডভোকেট আবদুল মজিদ সভাপতি এবং অ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহিন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আইনজীবী সমিতি ভবনে এই বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন মাগুরা-১ আসনের এমপি অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, সিনিয়র আইনজীবী সফিকুজ্জামান বাচ্চু, মাগুরা জেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, মাগুরা নিউজ সম্পাদক অ্যাডভোকেট রাজীব মিত্র জয়সহ বিভিন্ন শ্রেণীপেশার বিশিষ্টজনেরা।

১৫ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটির নির্বাচিত অন্যান্যরা হচ্ছেন সহ-সভাপতি অ্যাডভোকেট সামসুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক (দেওয়ানী শাখা) অ্যাডভোকেট ফারহানা জুবায়রা, যুগ্ম সাধারণ সম্পাদক (ফৌজদারি শাখা) অ্যাডভোকেট নুরুজ্জামান শাহীন, হিসাব নিরীক্ষক অ্যাডভোকেট আনোয়ার জাহিদ, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মিজানুর রহমান ফিরোজ, গ্রন্থাগারিক অ্যাডভোকেট আয়ুব হোসেন সুরুজ, ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অজেদা সিদ্দিকী এবং কার্যকরি সদস্য অ্যাডভোকেট মশিয়ার রহমান, অ্যাডভোকেট অমিত কুমার মিত্র, অ্যাডভোকেট ফারুক আকতার খান বিপ্লব, অ্যাডভোকেট আবু মুছা, অ্যাডভোকেট মনিরুল ইসলাম সিদ্দিকী ও অ্যাডভোকেট শামস উল হুদা চৌধুরী।

নির্বাচন শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবলু ফলাফল ঘোষণা করেন।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: