মাগুরায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য আটক

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছে মাগুরা সদর থানা পুলিশ।

আটককৃত ৪ ডাকাত হলেন-মিজানুর রহমান (৫২),রাসেল মুন্সী (৩০),আলমগীর ওরফে সান্টু (৩০) ও আলী হোসেন (৩২)। তাদের বাড়ি পাশ্ববর্তী জেলা ফরিদপুর ও মাগুরায়।

মাগুরার সহকারি পুলিশ সুপার (শালিখা সার্কেল) আবির সিদ্দিকী শুভ্র বুধবার সকাল ১১টায় মাগুরা সদর থানা মিলনায়তনে এক প্রেসব্রিফিং-এ সাংবাদিকদের জানান, আটককৃত ৪ ডাকাত আন্তঃজেলা ডাকাত দলের দলের সদস্য। আলী হোসেনকে প্রথমে আটক করে। পরে তার স্বীকারক্তি অনুযায়ী অন্য তিন ডাকাতকে আটক করা হয়। আটককৃত ডাকাতদের নিকট থেকে ৬টি দেশীয় অস্ত্র, ৩টি মোবাইল সেট ও ১টি কালো রঙয়ের ১টি খেলনা পিস্তল জব্দ করা হয়েছে। তাদের নামে মাগুরা ও ফরিদপুর থানার ডাকাতি ও ছিনতাই মামলা রয়েছে ।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: