মাগুরাবাসিকে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান | Magura News

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

দেশে লবণের পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে উল্লেখ করে লবণ নিয়ে ছড়ানো গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য মাগুরাবাসীর প্রতি আহ্বান জানিয়েছে মাগুরা জেলা প্রশাসন। মঙ্গলবার ডিসি মাগুরার অফিশিয়াল ফেসবুক পেজে এক বার্তায় এ আহ্বান জানানো হয়েছে।

অপরদিকে, মঙ্গলবার শিল্প মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশে প্রতি মাসে ভোজ্য লবণের চাহিদা কম-বেশি ১ লাখ মেট্রিক টন। অন্যদিকে লবণের মজুত আছে সাড়ে ৬ লাখ মেট্রিক টন’।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, লবণের সংকট তৈরি করে বেশি মুনাফা লাভের আশায় একটি স্বার্থান্বেষী মহল গুজব ছড়িয়ে লবণের দাম বাড়িয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার অপচেষ্টা করছে।

এতে আরও বলা হয়, দেশে বর্তমানে সাড়ে ৬ লাখ মেট্রিক টনের বেশি ভোজ্য লবণ মজুত রয়েছে। এর মধ্যে কক্সবাজার ও চট্টগ্রামের লবণ চাষিদের কাছে ৪ লাখ ৫ হাজার মেট্রিক টন এবং বিভিন্ন লবণ মিলের গুদামে ২ লাখ ৪৫ হাজার মেট্রিক টন লবণ মজুত রয়েছে। এছাড়া সারা দেশে বিভিন্ন লবণ কোম্পানির ডিলার,পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে পর্যাপ্ত পরিমাণে লবণ মজুত রয়েছে।

পাশাপাশি চলতি নভেম্বর মাস থেকে লবণের উৎপাদন মৌসুম শুরু হয়েছে। ইতিমধ্যে কক্সবাজার জেলার কুতুবদিয়া ও মহেশখালী উপজেলায় উৎপাদিত নতুন লবণও বাজারে আসতে শুরু করেছে।

উল্লেখ্য, লবণ সংক্রান্ত বিষয়ে তদারকির জন্য শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) প্রধান কার্যালয়ে ইতিমধ্যে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। যে কোনো তথ্যের প্রয়োজনে ০২-৯৫৭৩৫০৫ (ল্যান্ড ফোন), ০১৭১৫-২২৩৯৪৯ (মোবাইল) কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগের করতে বলা হয়েছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: