গাড়ি বোঝাই গাঁজাসহ আটক দুই মাদক বিক্রেতা

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

মাগুরা শহরতলীর পারলা এলাকায় নয়ন ইসলাম (২২) ও মজিদ মণ্ডল (২৫) নামে দুই মাদকবিক্রেতাকে আটক করেছে সদর থানা পুলিশ। এসময় ৮ কেজি গাঁজাসহ তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে তাদের আটক করা হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রাইভেটকারটিতে তল্লাশি চালালে ৮ কেজি গাঁজা পাওয়া যায়। পরে ওই দুই মাদকবিক্রেতাকে আটক হয়। তারা এ গাঁজা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থেকে ফরিদপুর নিয়ে যাচ্ছিল। জব্দকৃত গাঁজার দাম ৫ লক্ষাধিক টাকা।

আটক নয়ন ফরিদপুর সদরের সমোছপুর গ্রামের শহিদ ইসলামের ছেলে ও মজিদ মণ্ডল একই জেলার রঘুনাথপুর গ্রামের সোহরাব মণ্ডলের ছেলে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: