শিক্ষার্থীদের সঞ্চয়ী হওয়ার আহবান

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ

মাগুরায়  স্কুল ব্যাংকিং কনফারেন্স  অনুষ্ঠিত হয়েছে। তফসিলভুক্ত ১৪টি ব্যাংকের আয়োজনে আছাদুজ্জামান মিলনায়তনে এ কনফারেন্স  অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এ উপলক্ষে র‌্যালী ও পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কনফারেন্সে ঝিনাইদহ সোনালী ব্যাংকের এ্যাসিস্টান্ট জেনারেল ম্যানেজার দিব্যেন্দু দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক মো. মোশাররফ হোসেন খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক খুলনার ডেপুটি জেনারেল ম্যানেজার আমজাদ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক আফাজ উদ্দিন, যশোর প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আলতাফ হোসেন, মাগুরা জেলা শিক্ষা অফিসার রনজিৎ কুমার মজুমদার, শিক্ষার্থী পলক দত্ত ও সুমাইয়া ইসলাম।

কনফারেন্সে স্কুল ব্যাংকিংয়ের উপর গুরুত্ব আরোপ করে শিক্ষার্থীদের সঞ্চয়ী হওয়ার আহবান জানান বক্তারা। পরে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: