সন্ত্রাস,দূর্নীতি ও মাদকের বিরুদ্ধে ছাত্রলীগের মিছিল সমাবেশ

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

মাগুরা জেলা ছাত্রলীগ সন্ত্রাস, দূর্নীতি ও মাদকের বিরুদ্ধে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে শহরের চৌরঙ্গী মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত এ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান, মুস্তাফিজুর রহমান স্বপন, জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা প্রমুখ।

বক্তারা ছাত্রলীগের সকল নেতাকর্মীদের সাবধান করে বলেন, কোন দূর্নীতি বা সন্ত্রাসী কর্মকান্ডের দায় ছাত্রলীগ নেবে না। এ জন্য তাদেরকে সুন্দর সুশৃঙ্খল ভাবে চলতে হবে। পাশাপাশি মানুষের মঙ্গলের জন্য কাজ করে যাওয়ার আহবান জানান তারা।

ছবি-সংগ্রহ।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: