ডেঙ্গু জ্বরে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে ভর্তি একই পরিবারের চারজন

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মাছুমা বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (৫ অক্টোবর) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, মাগুরার শ্রীপুর উপজেলার সাচিলাপুর গ্রামের মাছুমা গত ২৭ সেপ্টেম্বর জ্বর নিয়ে শ্রীপুরের দারিয়াপুর উপজেলা হেলথ কমপ্লেক্সে ভর্তি হন। সেখানে তার রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়লে দুই দিন পর ওই গৃহবধূকে উন্নত চিকিৎসার জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিতে বলেছিলেন কর্তব্যরত ডাক্তার।

তবে দারিয়াপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য মাছুমা বেগমকে ২৯ সেপ্টেম্বর যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয় বলে তার পরিবারের বরাত দিয়ে লিটন হোসেন নামে তাদের একজন প্রতিবেশী জানান।

তিনি বলেন, সেখানে তিন দিন চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেলে ও পরে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে শনিবার সন্ধ্যায় মাত্র এক ঘণ্টার মধ্যে ডেঙ্গু জ্বর নিয়ে একই পরিবারের চারজনসহ পাঁচ জন রোগী মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হয়েছেন বলে সেখানকার মেডিকেল অফিসার ডা. মশিউর রহমান জানান।

তিনি বলেন, সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ডেঙ্গু জ্বর নিয়ে সৈয়দা বেগম (৬০), জলি বেগম (৩০), মুসফিকা (২০) ও আফরিন (১৪) নামে একই পরিবারের চার জনসহ পাঁচ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই পরিবারের অক্রান্ত চারজনের বাড়ি মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী গ্রামে। বর্তমানে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: