ক্ষুদে শিক্ষার্থীদের সততার দোকানে চুরি!!!

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ

শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রয়েছে “সততার দোকান”। যেখানে কোন দোকানদার থাকেনা, শিশুরা নিজেরাই পণ্যের নির্ধারিত দাম জমা দিয়ে পণ্য কিনে নিয়ে যায়। শিক্ষকবৃন্দের আর্থিক সহযোগিতায় শিশুদের শিক্ষা উপকরণ সামগ্রী নিয়ে চলা বিশেষ এই উদ্যোগ এ পর্যন্ত ঠিকঠাক চললেও শুক্রবার (৪ অক্টোবর) দিবাগত রাতে তালা ভেঙ্গে চুরি সংঘটিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিদ্যালয়ে প্রধান শিক্ষক কাজী শামসুল হক জানান, তিনি পরদিন শনিবার (৫অক্টোবর) দুপুর ১২টার দিকে স্কুলের সামনে গেলে এ দৃশ্য দেখতে পান। তাৎক্ষনিক ভাবে তিনি বিদ্যালয় ম্যানেজিং কমিটি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানান ও থানায় একটি সাধারন ডায়েরী করেন।

তিনি জানান, চোরেরা স্কুলের শিক্ষাউপকরণসহ ১০ টি প্লাস্টিকের চেয়ার ও স্টিলের তালা ভেঙ্গে ”সততার দোকান” এর ২২২৫ টাকা ও প্রয়োজনী কাগজপত্র নিয়ে যায়।

উল্লেখ্য, ৪অক্টোবর থেকে ৯অক্টোবর পর্যন্ত বিদ্যালয়ে পুজার ছুটি চলছে।

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: