হাসপাতালের টয়লেটে নবজাতকের লাশ!

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –  

মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের অব্যবহৃত টয়লেট থেকে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে আঞ্জুমান মফিদুল ইসলামে হস্তান্তর করেছে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বিকাশ কুমার শিকদার জানান, হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী আসমা পুরাতন ভবনের দ্বিতীয় তলায় একটি অব্যবহৃত টয়লেটের মধ্যে নবজাতকটির লাশ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানার পর পুলিশকে অবহিত করা হলে তারা লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে হাসপাতালের গাইনি বিভাগের সিনিয়র স্টাফ নার্স মমতাজ বেগম বলেন, মৃত নবজাতকটি হাসপাতালে ভর্তি কোনো প্রসূতির নয়। বিধায় এর পরিচয় বলা সম্ভব নয়।

সদর থানার এসআই আনোয়ার হোসেন জানান, নবজাতকটির পরিচয় জানা যায়নি। কারা সেখানে এটি ফেলে গেছে সে বিষয়েও হাসপাতালের দায়িত্বরতরা জানাতে পারেনি। তবে লাশটি উদ্ধারের পর দাফনের জন্যে আঞ্জুমান মফিদুল ইসলামে হস্তান্তর করা হয়েছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: