মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক –
মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে চলছে শেখ রাসেল অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্ট।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের পৃষ্ঠপোষকতায় আছাদুজ্জামান স্পোর্টস একাডেমি আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়েছে মাগুরা, খুলনা, ঝিনাইদহ, নড়াইল, গোপালগঞ্জ, কুষ্টিয়া, যশোরের ২টি সহ ৭ জেলার মোট ৮ দল।
শেখ রাসেল অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনালে আজ আছাদুজ্জামান স্পোর্টস একাডেমি ৭-১ গোলের ব্যবধানে মুন্সী ওয়ালিয়ার রহমান ফুটবল একাডেমিকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়।

