মাগুরাতে গ্যাসের সন্ধান মিলেছে

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

মাগুরার মহম্মদপুর উপজেলায় একটি মাঠে অগভীর নলকূপ (স্যালো মেশিন) বসানোর জন্য বোরিং করার সময় পানির বদলে মিলল গ্যাস। সেই গ্যাসে এখনও আগুন জ্বলছে।

সরেজমিনে গিয়ে জানা গেছে, রোনগর গ্রামের জাফরের জমি বন্দক নিয়ে চাষ করেন আব্দুল হালিম। বৃহস্পতিবার ওই জমিতে স্যালো মেশিন বসানোর জন্য বোরিং করার কাজ শুরু করেন মিস্ত্রিরা। হঠাৎ ওই পাইপ দিয়ে পানির বদলে গ্যাস উঠতে শুরু করে। প্রথমে মিস্ত্রিরা ভয় পেয়ে দূরে সরে যান। পরে সেখানে আগুন ধরিয়ে দিলে তা জ্বলতে থাকে।

সোমবার রাতেও সেই আগুন জ্বলতে দেখা গেছে। উৎসুক জনতা সেখানে ভিড় করে রয়েছে।

মহম্মদপুর ইউএনও মো. আসিফুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: