মাগুরাতে সূর্যোদয়ের অপেক্ষার রাত কাটে অগুনতি মানুষের

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

জেকে বসেছে শীত। এই শীত থেকে মুক্তি পেতে যে যার সাধ্যমত গরম কাপড় পড়ছে। বাড়তি গরম কাপড় থাকায় অনেকের কাছে এই মৌসুম আরামদায়ক। কিন্তু হতদরিদ্রদের কাছে এই মৌসুমটি খুবই কষ্টকর। যাদের গরম কাপড় নেই তাদেরকে কাবু করে রেখেছে শীত। এই শীতে কষ্টের মধ্যে দিয়ে তারা কোনভাবে দিনাতিপাত করছে।

গভীর রাত এবং ভোরে শহর ঘুরে দেখা যায়, শহরের বিভিন্ন মার্কেটের বারান্দা ও ফুটপাতে যেসব ছিন্নমূল লোকজন রাত যাপন করছে তাদের কষ্টের শেষ নেই। গরম কাপড়ের অভাবে তারা শীতের সাথে যুদ্ধ করে কোনভাবে রাত পার করছে। আর অপেক্ষা করছে পরদিন সকালের সূর্যের জন্য।

দেখা যায় তাদের মধ্যে কেউ-কেউ প্লাষ্টিকের বস্তা গায়ে দিয়ে শীতে কাঁপতে কাঁপতে রাত যাপন করছে কোন মার্কেটের বারান্দা বা ফুটপাতে। অনেকেই ছেড়া কাঁথা গায়ে দিয়ে রাত যাপন করছে। অনেকে আবার গুটিশুটি দিয়ে আগুনের পাশে বসে রাত পার করছে।

এ অবস্থায় সামর্থ্যবানদের কাছে তাদের প্রত্যাশা একটি গরম কাপড়। যাদের সামর্থ রয়েছে তারা যদি শীতে কষ্ট পাওয়া লোকজনের সহযোগিতায় এগিয়ে আসে তাহলে হত-দরিদ্র লোকজন আর শীতে কষ্ট পাবেনা। হতদরিদ্র লোকজন শীতের কষ্ট থেকে মুক্তি পাবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: