একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শুরু আগামীকাল

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

দেশের সব সরকারি-বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এক প্রেস ব্রিফিংয়ে এ তালিকা প্রকাশ করেন। এ সময় তিনি ইন্টারনেটে প্রবেশ করে একজন ভর্তিচ্ছু শিক্ষার্থীর মেধাতালিকা দেখে আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন। এ ফলের ভিত্তিতে আগামীকাল শনিবার থেকে কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া শুরু হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. মাহবুবুর রহমান বলেন, ‘ভর্তিতে কারও কোনো অভিযোগ থাকলে নিজ নিজ বোর্ডের চেয়ারম্যানের কাছে লিখিতভাবে জানাবেন।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষার্থীর মেধাক্রম ও অন্যান্য তথ্য ইন্টারনেট থেকে প্রিন্ট করে ফরম বা এসএমএসের মাধ্যমে প্রাপ্ত পিন কোড নিয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য যোগাযোগ করা যাবে। এসএসসির প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড ও প্রশংসাপত্রের ফটোকপি এবং অনলাইনে পাওয়া এসএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্টের কপি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: