মাগুরানিউজ.কমঃ
পাকিস্তানের বিপক্ষে নাটকীয় হারের পরও অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে টিকিট হাতে পেল বাংলাদেশের যুবারা। মাগুরাতে এ উপলক্ষে বেজায় উল্লাস। আগে ব্যাট করে আফিফের ব্যাটে বাংলাদেশ পুঁজি পায় ২৩০ রান। জবাবে মাত্র ১ উইকেট এবং ৫ বল হাতে রেখে জয় পায় পাকিস্তান।
পাকিস্তানের রান রেট (+১.৩৬৮)। যেটি আফগানিস্তানের (+১.৪২৫) চেয়ে কম। ফলে নেট রান রেটে পিছিয়ে থাকায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল পাকিস্তান।
আর রান রেটে সবার চেয়ে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। টাইগার যুবাদের রান রেট (+১.৫৮৪)। সেমিফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কা। অন্যদিকে আফগানিস্তানের প্রতিপক্ষ ভারত।


