মাগুরানিউজ.কমঃ
শপথ নিয়েছেন মাগুরা জেলা পরিষদের দুই কাউন্সিলরসহ চার জেলা পরিষদের ১১ জন নবনির্বাচিত সদস্য।
বুধবার সচিবালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
মাগুরা জেলা পরিষদের ৪ নম্বর সংরক্ষিত সদস্য বেগম নাজনীন রব্বানী ও ১১ নম্বর সাধারণ ওয়ার্ডের সদস্য মো. মান্নান শেখসহ চার জেলা পরিষদের ১১ জন নবনির্বাচিত সদস্য এসময় শপথ পাঠ করেন।
এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি দেশের ৮টি বিভাগের ৬১টি জেলা পরিষদের নবনির্বাচিত ১ হাজার ১৬৯ জন সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল।


