মরদেহ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স চালকের মৃত্যু

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে মাগুরায় সড়ক দুর্ঘটনায় আবুল হোসেন নামে এক অ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ওই অ্যাম্বুলেন্সে থাকা একই পরিবারের আরও চারজন আহত হয়েছেন।

শুক্রবার (২২ মার্চ) সকাল ৯টার দিকে মাগুরা-যশোর সড়কের মঘির ঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুলের বাড়ি গোপালগঞ্জ জেলার টেকেরহাট এলাকায়।

মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে খুলনার ডুমুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা অ্যাম্বুলেন্সটি মাগুরা-যশোর সড়কের মঘির ঢাল এলাকায় একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বাস গাছের সঙ্গে ধাক্কা লাগে উল্টে যায়। এতে অ্যাম্বুলেন্সের চালকসহ পাঁচ জন আহত হয়।

এসময় তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ার পর অ্যাম্বুলেন্স চালক আবুল হোসেন মারা যান। আহত চার জনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: