শোভাযাত্রা ছত্রভঙ্গ

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

আচরণবিধি অমান্য করে মোটরসাইকেল ও মোটরগাড়ির শোভাযাত্রা ছত্রভঙ্গ করে দিয়েছে প্রশাসন।মাগুরার শ্রীপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল গণি শাহিনের বের করা মোটরসাইকেল ও মোটর গাড়ির শোভাযাত্রাটি আচরণবিধি লংঘনের অভিযোগে ছত্রভঙ্গ করে দিয়েছে শ্রীপুর উপজেলা প্রশাসন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থি মাহমুদুল গণি শাহিন তার নির্বাচনী প্রতিক আনারসের সমর্থনে একটি শোভাযাত্রা বের করে। শতাধিক মোটরসাইকেল, মাইক্রো, জিপ ও প্রাইভেট কার নিয়ে প্রার্থির নেতৃত্বে শ্রীপুর উপজেলা পরিষদের সামনে থেকে শোভযাত্রাটি বের হয়ে উপজেলার বিভিন্ন এলাকা অতিক্রম করে।

এঘটনায় নির্বাচনী আচরণ বিধি লংঘন করে এমন শোভাযাত্রার বিষয়ে দৃষ্টি আকর্ষন করে প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী পঙ্কজ কুমার সাহা তাৎক্ষনিক রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করেন বলে জানা গেছে।

এ বিষয়ে রিটার্নিং অফিসার মো: ফয়জুল মোল্যা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নৌকা প্রতিকের প্রার্থীর দেয়া সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে পুলিশ প্রশাসনের সহায়তা শোভাযাত্রাটি ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: