মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ‘মাগুরা জেলা সনাতন কল্যাণ সমিতি, ঢাকা’ এর নেতৃবৃন্দ।আজ সন্ধায় পাঠানো ঈদ শুভেচ্ছা বার্তায় সংগঠনের সভাপতি তুষার কান্তি বিশ্বাস ও সাধারন সম্পাদক ডাঃ রাহুল মিত্রসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ মাগুরাসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, ”পবিত্র রমজানে মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে সমাগত হয়েছে শাওয়ালের নতুন চাঁদ, পবিত্র ঈদুল ফিতর, আনন্দের দিন। এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, সারা বাংলায়। প্রতিটি মানুষের জীবন ভরে উঠুক পূর্ণতায়। আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক। সবার উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি।”
শুভেচ্ছা বার্তায় সংগঠনের সহঃ সভাপতি উজ্জল কান্তি বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য ডাঃ বিনয় কুমার দাস, সনৎ কুমার সেন, পবিত্র কুমার ঘোষ, ডাঃ মৃন্ময় কুমার বিশ্বাস, যুগ্মঃ সাধারন সম্পাদক – লিপন ঘোষ, কোষাধ্যক্ষ অসীম সাহা, সাংগঠনিক সম্পাদক অরুপ বৈদ্য, সহঃ সাংগঠনিক সম্পাদক হিমাদ্রী শেখর হালদার, দপ্তর সম্পাদক শ্যামল কুমার বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনেষ অধিকারী, মহিলা বিষয়ক সম্পাদিক শ্রাবণী বিশ্বাস, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অভিজিৎ অধিকারী, সমাজ কল্যাণ সম্পাদক প্রনয় বিশ্বাস, যুব ও ছাত্র বিষয়ক সম্পাদক মিথুন অধিকারী ও শিক্ষা বিষয়ক সম্পাদক বিজন কুমার সাহা সবার উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করেছেন।

