এইচএসসিতে যশোরে বোর্ডে সর্বনিম্নে মাগুরা

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক- 

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২০১৮ সালের এইচএসসির ফলাফলে বোর্ডের ১০ জেলার মধ্যে শীর্ষ স্থানে রয়েছে খুলনা। এই জেলা থেকে ৬৮ দশমিক ৪৫ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে বোর্ডের প্রথম স্থান দখলে নিয়েছে। আর সর্বনিম্ন অবস্থানে রয়েছে মাগুরা জেলা। এখান থেকে ৪৯ দশমিক ৪০ ভাগ ছাত্রছাত্রী পাস করেছে।

পাসের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে যশোর জেলা। এখান থেকে পাস করেছে ৬৩ দশমিক ৯৫ ভাগ শিক্ষার্থী। তৃতীয় অবস্থানে থাকা কুষ্টিয়া জেলার পাসের হার ৬১ দশমিক ৪২ ভাগ। চতুর্থ অবস্থানে আছে সাতক্ষীরা থেকে ৫৯ দশমিক ৯৬ ভাগ ছাত্রছাত্রী পাস করেছে।

এরপরই পঞ্চম স্থানে রয়েছে বাগেরহাট জেলা। এ জেলা থেকে পাস করেছে ৫৯ দশমিক ৬৭ ভাগ শিক্ষার্থী। ষষ্ঠস্থানে রয়েছে ঝিনাইদহ জেলা। এ জেলার পাসের হার ৫৭ দশমিক ৯৭ ভাগ। বোর্ডের ৭ম স্থানে রয়েছে চুয়াডাঙ্গা জেলা। তাদের পাসের হার ৫২ দশমিক ৯০। আর ৫২ দশমিক ৬৯ ভাগ পাস করে ৮ম স্থানে রয়েছে মেহেরপুর জেলা। বোর্ডের তালিকায় নবম স্থানে ঠাঁই হয়েছে নড়াইল জেলা। এখান থেকে পাস করেছে ৫২ দশমিক ৫৬ ভাগ ছাত্রছাত্রী।

এবছর যশোর শিক্ষাবোর্ডের এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল অবনমন হয়েছে। এবার পাসের হার ৬০দশমিক ৪০ শতাংশ। ২০১৭ সালে পাস করেছিল ৭০ দশমিক ০২ শতাংশ। ২০১৬ সালে যশোর বোর্ডে পাসের হার ছিল ৮৩ দশমিক ৪২ শতাংশ।

বৃহস্পতিবার বেলা দেড়টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে যশোর বোর্ডের ২০১৮ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র। প্রকাশিত ফলাফলে জানা যায়, যশোর বোর্ডে এ বছর ২০১৮ সালে ১ লাখ ৯ হাজার ৬৯২ জন এইচএসসি পরীক্ষায় অবতীর্ণ হয়ে উত্তীর্ণ হয়েছে ৬৬ হাজার ২৫৮ জন। পাসের হার ৬০ দশমিক ৪০। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৮৯ জন।

আর ২০১৭ সালে এইচএসসিতে ৯৫ হাজার ৬৯২জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে পাস করে ৬৭ হাজার ২ জন। গড় পাসের হার ৭০ দশমিক ০২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ২ হাজার ৪৪৭জন। গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি উভয়ই কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: