মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরায় মোটরসাইকেল আরোহীদের হেলমেট না থাকলে জ্বালানী তেল সরবরাহ না করার বিষয়ে মাগুরার পেট্রোল পাম্পগুলোতে নোটিশ টানিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। আগামী ১২ সেপ্টেম্বর জেলা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ক সভা শেষে এ সংক্রান্ত নোটিশ জেলার সব পেট্রোল পাম্পগুলোতে টানিয়ে দেয়া হবে।
মাগুরা জেলা প্রশাসক আতিকুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এ তথ্য দিয়েছেন।

