দ্বারিয়াপুর ইউনিয়নে ‘লিগ্যাল এইড’র মতবিনিময় সভা

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

‘লিগ্যাল এইড’ বা সরকারি খরচে আইনগত সহায়তা প্রাপ্তির বিষয়ে জনগণকে অবহিত ও উৎসাহিত করতে মাগুরা জেলাজুড়ে চলছে বিশেষ মতবিনিময় সভা। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের নেতৃত্বে প্রতিটি মতবিনিময় সভা বাস্তবে একেকটি কর্মশালায় পরিনত হচ্ছে। সেবা কার্যক্রম ছড়িয়ে পড়ছে জেলার প্রত্যন্ত থেকে প্রত্যন্ত অঞ্চলে। হাসি ফুটছে অগুনতি সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মুখে।

চলমান কর্মকান্ডের অংশ হিসাবে শনিবার মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা ও দায়র‍া জজ শেখ মফিজুর রহমান বলেন, ”বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্রে পরিণত করা তথা মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে মাগুরা জেলা লিগ্যাল এইড কমিটি নিরলস কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি পিছিয়ে থাকা মানুষদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে মাগুরা।”

মাগুরা জেলা লিগ্যাল এইড কমিটির সহযোগিতায় দ্বারিয়াপুর ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি আয়োজিত মতবিনিময় সভায় দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান জনাব জাকির হোসেন কাননের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান জনাব পংকজ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ তারিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, মাগুরা বারের সভাপতি জনাব আব্দুল মজিদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী জজ জনাব অনুশ্রী রায়।

অনুষ্ঠান শেষে দ্বারিয়াপুর ইউনিয়ন কিশোরী ফুটবল দল মাগুরা জেলায় চ্যাম্পিয়ন হওয়ায় দলের ১১ জন কিশোরী ফুটবলারকে পুরষ্কার প্রদান করেন মাগুরার বিজ্ঞ জেলা ও দায়রা জজ এবং লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জনাব শেখ মফিজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: