প্রাইভেটকারে করে ছাগল চুরি, দুই চোর আটক

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

প্রাইভেট কারের ভেতরে ছাগল নিয়ে চম্পট দেয়ার সময় ঝিনাইদহ ডিবি পুলিশের হাতে প্রাইভেট কারসহ ধরা পড়েছে দুই চোর।

ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম জানান, মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ-মেহেরপুর মহাসড়কের ভেটেরিনারী কলেজে এলাকায় একটি প্রাইভেটকারে থামে। গাড়ি থেকে নেমে একব্যক্তি অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে। এরপর ঘাস খাওয়া অবস্থায় একটি ছাগল কোলে করে প্রাইভেটকারে তুলতে দেখে সন্দেহ হলে এক ব্যক্তি ঘটনাটি পুলিশকে জানায়।
খবর পেয়ে একদল পুলিশকে অভিযানে পাঠান। এসময় প্রাইভেটকারে ভর্তি দুইটি ছাগল উদ্ধারসহ দুই চোরকে আটক করেছে পুলিশ। ঝিনাইদহের ঝিনাইদহ-মেহেরপুর মহাসড়কের ভেটেরিনারী কলেজে এলাকা থেকে আজ অভিনব পন্থায় ছাগল চুরির এ ঘটনা ধরা পড়ে।

গ্রেফতারকৃতরা হলেন মোঃআতিকুর রহমান (৩৪) পিতা-মোঃ আলমগীর হোসেন, বর্তমান ঠিকানা শ্বশুর বক্কার মোল্লা, সাং- খালিয়া মাঠ পাড়া, থানা- মহম্মদপুর, জেলা- মাগুরা ও মোঃ অনিক সরদার (২৪), পিতা- মোঃ আসাদ সরদার, সাং- কালীনগর, থানা ও জেলা- মাগুরা। তাদের বর্তমান ঠিকানা যশোরের বারীনগর সাতমাইল গ্রামে। আটককৃদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: