প্রভাত ফেরিতে মানুষের ঢল

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

বাঙালির একুশে ফেব্রুয়ারির সঙ্গে ভোরে খালি পায়ে প্রভাতফেরি আর ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী’ গান অঙ্গাঙ্গিভাবে জড়িত। 

শ্রদ্ধা-ভালবাসায় ভাষাশহিদদের স্মরণ করতে কাকডাকা ভোর থেকে শহিদ মিনারে ঢল নামে। শ্রদ্ধা জানাতে ধর্ম-বর্ণ, জাতি-গোষ্ঠি বা ভাষা ভুলে সব শ্রেণি-পেশার মানুষ ছিলেন এক কাতারে। অহিংস জাতি গঠনের প্রত্যয়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছিলো ভাষার অধিকার ফুল আর শ্রদ্ধায় তাদের আজ স্মরণ করছে জাতি।

হাতে ফুল, বুকভরা শ্রদ্ধা, কণ্ঠে অমর একুশের গান। এ যেনো রক্তের ঋণশোধের, ব্যর্থ প্রচেষ্টা! প্রাণভরে মায়ের ভাষা বলার অধিকার যারা দিয়ে গেছেন, তাদের কাছে জাতি চিরঋণী।তাদের স্মরণে তাই সব মত-পথ গিয়ে মিশেছে স্মৃতির মিনারে। এতবছরে এতোটুকুও শোধ হয়নি ফাগুণের স্মৃতিবিজড়িত শহিদদের রক্তের ঋণ। মায়ের ভাষাকে রক্ষার শপথ নিয়ে সেদিন যারা নিজেদের রক্তে রাজপথ রাঙিয়ে ছিলেন, তাদের স্মরণে তাই নেমেছিলো ঢল।  

ভাষা শহীদদের স্মরণে সকালে মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে পালিত হয় প্রভাত ফেরি। সর্বস্তরের জনগণ স্বতস্ফুর্তভাবে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেন।

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
%d bloggers like this: