অস্ত্র, গুলি ও বোমাসহ তিন অপহরণকারী আটক

মাগুরানিউজ.কম:

বিশেষ প্রতিবেদকঃ

তিন ব্যক্তিকে অপহরণের পর মুক্তিপন আদায়ের চেষ্টা করেছিল একটি চক্র। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে উদ্ধারের পাশাপাশি গ্রেপ্তার করেছে অপহরণকারী চক্রের তিন সদস্যকে। তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ২টি শাটারগান, ১০ রাউন্ড গুলি, ৫টি হাতবোমা ও একটি চাপাতি। ঘটনাটি মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার গ্রামের।

গণমাধ্যম সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীপুর থানা পুলিশ গ্রেপ্তার করেছে উপজেলা সদরের বকুল বিশ্বাসের ছেলে মিন্টু বিশ্বাস (৩০), সারঙ্গদিয়া গ্রামের শফিক মোল্ল্যার ছেলে বকুল মোল্লা (২৭) ও আমলসার গ্রামের মাছিম শেখের ছেলে জামিরুল (২৮) নামের তিনজনকে। তারা অপহরণকারী চক্রের সদস্য বলে পুলিশ জানিয়েছে।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ মাহাবুবুর রহমান জানান, শ্রীপুরের কালিনগর গ্রামের রফিক ট্রাক ভাড়ার করার কথা বলে মোবাইল ফোনে ডেকে নেন রাজবাড়ি কালুখালি থানার বালু ব্যবসায়ী পলাশ মন্ডলকে (২৪)। পলাশ তার বন্ধু মাজেদুলকে নিয়ে বুধবার সন্ধ্যায় কালিনগর পৌছেন। এসময় তাদের সাথে ছিলেন মোটরসাইকেল চালক নান্নু। অপহরণকারী চক্র পলাশ, মাজেদুল ও নান্নুকে অপহরণ করে। পলাশকে আটকে রাখা হয় শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের মাদিয়াপাড়া এলাকার একটি বাগানে। নান্নু ও মাজেদুলকে রাখা হয় আমলসার গ্রামের লিটনের বাড়িতে। এরপর তারা মোবাইল ফোনে পলাশের বাড়িতে মুক্তিপন দাবি করে। ঘটনা জেনে শ্রীপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।

বৃহস্পতিবার দুপুরে অপহরণকারীরা পলাশকে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আহত পলাশকে উদ্ধার করে স্থানীয়রা শ্রীপুর থানা পুলিশকে খবর দেন। এরপর পুলিশ টানা অভিযান চালিয়ে গ্রেপ্তার করে মিন্টু বিশ্বাস, জামিরুল ও বকুল মোল্ল্যাকে। আমলসার গ্রামে জামিরুলের বাড়ির পেঁয়াজ রাখা ঘর থেকে ২টি শাটারগান, ১০ রাউন্ড গুলি, ১টি চাপাতি এবং ৫টি হাতবোমা উদ্ধার হয়।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: