১০ এ সংবাদ ১২ তে সাড়াশি অভিযান

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক- 

মাগুরায় ১৮টি অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। আজ বুধবার সদর উপজেলার বাগবাড়িয়া, পাতুড়িয়া, কছুন্দি, খোর্দ কছুন্দি, আলোকদিয়া ও পুখুরিয়া গ্রামে এসব অভিযান চালানো হয়।পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয় ও যশোর জেলা কার্যালয়ের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন। এসময় নগদ অর্থ জরিমানা করার পাশাপাশি প্রায় প্রতিটি ভাটার কাঁচা ইট ট্রাক্টর দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ওই এলাকায় ৫টি ব্যারেল চিমনি, ১০টি ফিক্সড চিমনি ও তিনটি জিকজ্যাক ভাটায় অভিযান চালানো হয়। এসময় মোট ১২ লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক সাইফুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন যশোর জেলা কার্যালয়ের উপ পরিচালক মোঃ কামরুজ্জামান সরকারসহ স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন।

উল্লেখ্য, ১০ ফেব্রুয়ারী দৈনিক সমকাল পত্রিকায় মাগুরায় শতাধিক অবৈধ ইটভাটা শিরোনামে প্রতিবেদন প্কাশ হয়। মাগুরা নিউজ একইদিন শহরে আলোচনার ভিত্তিতে বিষয়টি তুলে করে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: