মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-
মাগুরা শহরের সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরী চত্বরে চলছে পিঠা উৎসব। রবিবার থেকে শুরু হওয়া ৩দিনব্যাপী পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।
সদর উপজেলা পরিষদের আয়োজনে পিঠা উৎসবে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি উদ্যোগে ১৫টি স্টল অংশ নিয়েছে। এসব স্টলে দেশীয় ঐতিহ্যবাহি আইটেমের পিঠা উপস্থাপন ও বিক্রয় করা হচ্ছে।
নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়নকে তুলে ধরে মুজিব শতবর্ষে এ ধরনের নানা উৎসব আয়োজন করা হবে বলে জানিয়েছেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান।
এ উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবিতে সোমবার সন্ধায় স্থানীয় শিল্পিদের পরিবেশনায় ঐতিহ্যবাহী অষ্টক গীত ও নৃত্য।

