মাগুরানিউজ.কমঃ
বেশ কয়েক দিনের চাপা গরমের পর আজ সকাল থেকেই মেঘলা আকাশ। আবহাওয়া অফিস সূত্রে খবর, নতুন সৃষ্টি হওয়া নিম্নচাপই এর কারণ। অসম থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে অন্ধ্র উপকূল পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। বঙ্গোপসাগরের উপর থেকে উঠে আসে জলীয় বাষ্প টেনে নিয়েই তৈরি হয়েছ এই নতুন নিম্নচাপ। আর এর জেরেই বেশ খানিকটা কমেছে দিনের তাপমাত্রা।


