নারী দিবসে মহম্মদপুরে র‌্যালি ও আলোচনা সভা

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

“নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা” এ প্রতিপাদ্যে মাগুরার মহম্মদপুরে বুধবার আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ উপলক্ষ্যে সকালে উপজেলা শহীদ মিনারের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।

র‌্যালি শেষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিনা খাতুনের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাহেরা জেসমিন, কৃষি অফিসার মো: আতিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: