জয় জয়কার ।। শিক্ষায় ৪ পদক মাগুরার

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক –

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ এর খুলনা বিভাগীয় পর্যায়ে মাগুরার জয়জয়াকার। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা, শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার ও শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার বিষয়ে পদক পেয়েছে মাগুরা জেলা। প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী ও বিশেষ অবদান রাখার জন্য শিক্ষক-শিক্ষিকা, কাব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ব্যক্তি/প্রতিষ্ঠানের মাঝে এই পদক প্রদান করা হয়। ২১টি বিষয়ের মধ্যে মাগুরা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ৪টি বিষয়ে।

১. শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, জনাব অরুন কুমার চক্রবর্তী, সীমাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শালিখা।

২. শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা, জনাব নাজমা খাতুন, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীপুর।

৩. শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার, জনাব আবু সুফিয়ান, মাগুরা সদর উপজেলা।

৪. শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার জনাব কুমারেশ চন্দ্র গাছি, মাগুরা।

অসমান্য এই অর্জনে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন মাগুরা-১ আসনের এমপি অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা জেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক ও মাগুরা জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহিন, প্রেসক্লাব সম্পাদক ামীম খান, মাগুরা নিউজ সম্পাদক অ্যাডভোকেট রাজীব মিত্র জয়সহ বিভিন্ন শ্রেণীপেশার বিশিষ্টজনেরা।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: