মাগুরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ আটক তিন

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

মাগুরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ ৩জনকে আটক করেছে হাইওয়ে ফাঁড়ি পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) সকালে একটি পরিবহন বাসে তল্লাশী চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা আন্তজেলা মাদক কারবারি চক্রের সদস্য বলে জানায় পুলিশ।

মাগুরা রামনগর ফাঁড়ির পুলিশের ইনচার্জ আব্দুস সালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ১১ টায় রামনগর মহাসড়ক এলাকায় ঢাকাগামী জে আর পরিবহনের যাত্রীবাহী একটি বাসে তল্লাশী চালিয়ে ৩০০ বোতল ফেন্সিডিলসহ মধুখালির সজিব বিশ্বাস (২৪) পিতা রশিদ বিশ্বাস, ঝিনাইদহ নারায়ণপুর এলাকার মোহাম্মদ নুর আলোম ( ৪০) পিতা ইসমাইল ও মাগুরা সদরের পাকা কাঞ্চনপুর গ্রামের সমীর মুন্সির পুত্র শাহিনুরকে (২৫)  আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি। তাদের বিরুদ্ধে আদালতে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত  সাইদুর রহমান জানালেন, সকালে ফাড়ি পুলিশের হাতে ফেন্সিডিলসহ আটককৃতরা আন্তজেলা মাদক কারবারি চক্রের অন্যতম সদস্য৷ গত মাসের মাঝামাঝিতে  মাগুরা সদরের দেড়ুয়ে গ্রাম থেকে পরিত্যক্ত প্রাইভেটকারসহ ৪৯০ বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় সম্প্রিক্ত রয়েছে তারা। আদালতে ৬৪ ধারায় জবানবন্দিতে ও-ই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান ওই কর্মকর্তা।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: