মাগুরাতে ‘সম্প্রীতি সংলাপ’ অনুষ্ঠিত

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

‘শতবর্ষের পথে বঙ্গবন্ধু ও সম্প্রীতি’র বাংলাদেশ শীর্ষক ‘সম্প্রীতি সংলাপ’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মাগুরা নোমানী ময়দানে জেলা প্রশাসনের আয়োজনে ও সম্প্রীতি’র বাংলাদেশ নামে একটি সংগঠনের সহযোগিতায় আয়োজিত সংলাপে প্রধান বক্তার বক্তব্য রাখেন সম্প্রীতি বাংলাদেশ এর আহ্বায়ক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযুষ বন্দ্যোপাধ্যায়।

তিনি বাংলাদেশকে একটি মানবিক এবং সুন্দর মননশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। লক্ষ্যপূরণে মুক্তিযুদ্ধের চেতনা লালনে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলমের সভাপতিত্বে এ সংলাপ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব প্রফেসর ডা. মামুল আল মাহতাব স্বপ্নিল।

বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, ডঃ বিরেন শিকদার, সম্প্রীতি বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক সাবেক সচিব নাসির উদ্দিন আহমেদ, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, মাগুরা সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার ঘো্ষ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, ইসলামী চিন্তাবিদ মাওলানা আবদুল মমিন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট প্রদ্যুত কুমার সিংহ, সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডুসহ আরো অনেকে।

সংলাপ শেষে প্রধান অতিথি পীযুষ বন্দ্যোপাধ্যায় মাগুরা জেলা প্রশাসক এবং মাগুরার দুই সংসদ সদস্যের হাতে সম্প্রীতির স্মারক ক্রেস্ট তুলে দেন।

সংলাপ অনুষ্ঠানে জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান, মসজিদ মন্দির ও গীর্জার প্রতিনিত্বকারী ধর্মীয় নেতা ও অনুসারিরা অংশ নেন।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: