মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
শীতের সাজে প্রকৃতি। হাল্কা কুয়াশার বুক চিরে ভোরের সূর্যোদয়। ভোরে ঠাণ্ডা হাওয়া, সকালে মিষ্টি রোদ, বিকেলের নীল আকাশের ক্যানভাসে থোকা থোকা সাদা মেঘের ভেলা। এ যেন কার্তিকেই শীতের আগমনী বার্তা। কমছে রাতের তাপমাত্রা। ভোর আর সন্ধ্যার ঠিক আগের আকাশও যেন বলছে শীত আর বেশি দূরে নেই

