মহম্মদপুর আ’লীগের সভাপতি মান্নান, সম্পাদক লিটন

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

মাগুরার মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্থানীয় আমিনুর রহমান কলেজ মাঠে আজ সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান।

সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খান। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি তোতা মিয়ার সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন মাগুরা-২ আসনের এমপি ড. বীরেন শিকদার, মাগুরা-১ আসনের এমপি এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু প্রমুখ।

পরে কাউন্সিলরদের ভোটে মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটন নির্বাচিত হন।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: