উত্তেজনা চরমে- মাগুরার ৪ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ১৯

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

মাগুরার ৪ উপজেলায় মোট ১৯ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচনকে ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে। প্রচারণা চলছে বিরামহীন। পিছিয়ে নেই ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরাও।

মাগুরা সদর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন-

আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আবু নাসির বাবলু, জাতীয় পার্টির প্রার্থী এ্যাড. হাসান সিরাজ সুজা, স্বতন্ত্র প্রার্থি হিসেবে আওয়ামীলীগ নেতা মীর আবদুল কুদ্দুস, জাসদের এটিএম মহব্বত আলি এবং ইসলামী ঐক্যজোটের কাজী নিজামুল হক।

শ্রীপুর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন-

আওয়ামীলীগ মনোনিত প্রার্থী পঙ্কজ কুমার সাহা। এছাড়া স্বতন্ত্র প্রার্থি হিসেবে আওয়ামীলীগ নেতা মিয়া মাহমুদুল গণি শাহিন, খাইরুল আলম এবং ইসলামী ঐক্যজোটের মোঃ মজিবুর রহমান মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

মহম্মদপুর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন-

আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ্যাড. আব্দুল মান্নান। এছাড়া স্বতন্ত্র প্রার্থি হিসেবে আওয়ামীলীগ নেতা আবু আবদুল্লাহ হেল কাফি, মুক্তিযোদ্ধা মোঃ জাফর সাদিক এবং যুবলীগ নেতা কে এম ফারুকুজ্জামান। এছাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাচ্চু স্বতন্ত্র প্রার্থি হিসেবে তার মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

শালিখা উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন-

আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ্যাড. শ্যামল কুমার দে। স্বতন্ত্র প্রার্থি হিসেবে আওয়ামীলীগ নেতা এ্যাড. কামাল হোসেন, আমিনুর বিশ্বাস, মোজাম্মেল হক ও আবদুল হালিম মোল্যা।

প্রার্থীদের জ্ঞাতার্থে-

উপজেলা নির্বাচনে প্রচারণা সংক্রান্ত খবর জানাতে মেইল করুন- maguranewsbd@gmail.com

বিস্তারিত জানতে ফোন করুন- ০১৮৬৬৬২৭১৬৭

 

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: