মহম্মদপুরে সাংবাদিকদের মানববন্ধন-সমাবেশ

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

দৈনিক যুগান্তর পত্রিকার সাংবাদিকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, গ্রেফতার এবং হয়রানীর প্রতিবাদে সোমবার সকালে মাগুরার মহম্মদপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১ টায় মহম্মদপুর বাসস্ট্যাণ্ডে সাংবাদিক সমাজ আয়োজিত মানববন্ধনে উপজেলা পর্যায়ে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে “সাংবাদিকদের নামে পুলিশি হয়রানী বন্ধ করতে হবে, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে, মিথ্যা মামলা ও আটক বন্ধসহ সাংবাদিকদের নামে মিথ্যা সকল মামলা প্রত্যাহার করতে হবে” এমন স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন প্রদর্শন করা হয়।

এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি ও সমকাল পত্রিকার মহম্মদপুর প্রতিনিধি মো: কামরুল হাসান, সাধারন সম্পাদক ও যায়যায়দিন পত্রিকার মহম্মদপুর প্রতিনিধি এস. আর এ হান্নান, যুগ্ম সাধারন সম্পাদক ও মানবজমিন পত্রিকার মহম্মদপুর প্রতিনিধি মাহামুদুন নবী।

এসময় উপস্থিত ছিলেন, দৈনিক সংবাদ পত্রিকার মহম্মদপুর প্রতিনিধি সুব্রত সরকার, ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি মো: মোরাদ হোসেন, আলোকিত বাংলাদেশ পত্রিকার মো: মনোয়ার হোসেন, ভোরের পাতার তরুন কুমার গুহ পিকিং, আমার সংবাদের বিশ্বজিত সিংহ রায়, ভোরের দর্পন পত্রিকার রাসেল মিয়া, খোলা কাগজের মো: আনিচুর রহমান, সোনালী বার্তার মহম্মদপুর প্রতিনিধি আলী রেজা নান্নু প্রমুখ।

সমাবেশে সভাপতিত্ব করেন দৈনিক যুগান্তর পত্রিকার মহম্মদপুর উপজেলা প্রতিনিধি মো: মাসুদ রানা।

ছবি-সৌজন্য।
August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: