অটোরিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধুর মৃত্যু

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

কারাগারে আটক স্বামীর সাথে দেখা করে বাড়ি ফেরার পথে অটোরিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে রেশমা খাতুন(২৪) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় তাঁর কোলে থাকা জুঁই নামে ১০ মাস বয়সি এক কণ্যা সন্তান ছিল। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে মাগুরা শহরের স্টেডিয়াম এলাকায় মাগুরা-ঝিনাইদহ সড়কে এ দূর্ঘটনা ঘটে। শিশুটি সুস্থ্য আছে। কন্যাটিকে নিয়ে রেশমা শহরের পিটিআই পাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

মাগুরা সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান- মঙ্গলবার বিকালে রেশমা খাতুন তার ১০ মাসের শিশু কণ্যা জুইকে  নিয়ে কয়েকটি মামলায় কারাগারে আটক তার স্বামী রাব্বি ইসলামের সাথে মাগুরা জেলখানায় দেখা করতে যান। জেলগেট থেকে স্বামীর সাথে দেখা করে ফেরার পথে বিকাল সাড়ে ৪টার দিকে এ দূর্ঘটনা ঘটে। এ সময় গলার ওড়নার একপাশ ব্যাটারী চালিত অটোরিক্সার চাকার সাথে পেঁচিয়ে রেশমা খাতুন গুরুতর আহত হন। দ্রুত তাকে মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তার কোলে থাকা শিশু কন্যাটির শরীরে কোন আঁচড়ও লাগেনি।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: