সুখবর মাগুরা- সরকারিভাবে শালিখা উপজেলাকে মাদকমুক্ত ঘোষণা

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

সরকারিভাবে মাগুরার শালিখা উপজেলাকে মাদকমুক্ত ঘোষণা করা হয়েছে। মাগুরা জেলাকে সরকারিভাবে মাদকমুক্ত ঘোষণা করার লক্ষে চলমান কর্মসূচীর অংশ হিসেবে শালিখা উপজেলাকে প্রথম ‘মাদকমুক্ত উপজেলা’ হিসাবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ লোকমান হোসেন ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ঘোষণা দেন।

শালিখা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মুক্তমঞ্চে মঙ্গলবার বিকাল ৩টা থেকে শুরু করে রাত ৯টা পর্যন্ত মাদক বিরোধী সচেতনতা মূলক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ আলী আকবর এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক মুঃ নুরুজ্জামান শরীফ, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. শ্যামল কুমার দে সহ অন্যরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শালিখ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী মজুমদার। অনুষ্ঠান পরিচানা করেন উপজেলা রিসোর্স অফিসার স্বপন ভৌমিক ও জাতীয় ধারাভাষ্যকার শম্ভু মৈত্র।  অনুষ্ঠানে উপজেলার সকল বিভাগের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া মাদকের বিরুদ্ধে সামাজিক ও পারিবারিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান। এ সময় তিনি বলেনl, মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত ইচ্ছায় দেশকে মাদকমুক্ত ঘোষনা করার কর্মসূচী হাতে নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে খুলনা বিভাগের মধ্যে সবচেয়ে কম মাদক মামলা থাকায় সর্বপ্রথম শালিখা উপজেলাকে মাদকমুক্ত ঘোষণা করা হলো। পর্যায়ক্রমে মাগুরা জেলার সকল উপজেলাকে মাদকমুক্ত ঘোষণা করে পুরো জেলাকে মাদকমুক্ত ঘোষনা করা হবে। এভাবে ক্রমান্বয়ে পুরো দেশ মাদকমুক্ত ঘোষিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ মাদক বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কুষ্টিয়া লালন একাডেমি ও স্থানীয় শিল্পীরা।

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: