উপজেলায় দলীয় মনোনয়নে আওয়ামী লীগের সিদ্ধান্ত বদল

মাগুরানিউজ.কমঃ ওয়েব ডেস্ক –  

উপজেলা নির্বাচনের শুরুতে শুধুমাত্র চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়ার কথা জানালেও শেষ পর্যন্ত ভাইসচেয়ারম্যান মহিলাভাইস চেয়ারম্যান পদেও মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি

এ সিদ্ধান্ত অনুযায়ী চেয়ারম্যানের পাশাপশি ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদেও নৌকা প্রতীকে একক প্রার্থী দেবে দলটি।

সোমবার বিকালে দলটির দপ্তর সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সারাদেশে উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ শুরু হয়েছে।

‘‘উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের আগামীকাল ৫ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার সকাল ১০টা থেকে ৭ ফেব্রুয়ারি ২০১৯ বিকাল ৫টার মধ্যে জেলা ও উপজেলা থেকে প্রেরিত নামের তালিকা অনুযায়ী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।’’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আওয়ামী লীগের গঠনতন্ত্রের ২৮(৪) ধারা মোতাবেক জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দের পরামর্শ গ্রহণপূর্বক জেলা এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের (৪ জন) স্বাক্ষরে উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য ঐক্যমতের ভিত্তিতে একক প্রার্থী অথবা অনধিক ৩ জনের একটি প্রার্থী তালিকা আগামী ৬ ফেব্রুয়ারি ২০১৯ তারিখের মধ্যে পাঠাতে হবে।

এর আগে, গত ৩০ জানুয়ারি গণমাধ্যমে পাঠানো আওয়ামী লীগ সাধারণ সম্পাদকে এক বার্তায় জানানো হয়, আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা নির্দেশনা অনুসারে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এতে আরো বলা হয়, উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী দেবে না মনোনয়ন বোর্ড।

 

 

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: