মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

মাগুরা শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তুষার শেখ (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জানুয়ারি) দুপুরে শহরের পুলিশ লাইনস এলাকায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় এ ঘটনা ঘটে। মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আজম বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত তুষার শেখ সদর উপজেলার দেড়য়া গ্রামের পাঁচু শেখের ছেলে।

এ বিষয়ে মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন আলী বলেন, ‘আজ দুপুর ১২টার দিকে একটি নির্মাণাধীন ভবনে বৈদ্যুতিক লাইন স্থাপনের সময় তুষার শেখ বিদ্যুতায়িত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এসআই আজম বিশ্বাস জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: