মাগুরায় আলোচিত ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন | Magura News

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

মাগুরার মহম্মদপুর উপজেলার হরিণাডাঙ্গা গ্রামের আলোচিত একটি ধর্ষণ মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বুধবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক প্রণয় কুমার দাস এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হচ্ছেন মহম্মদপুরের হরিণাডাঙ্গা গ্রামের সিরাজ মোল্লার ছেলে মাসুদ মোল্লা।

এসময় আদালত মাসুদ মোল্লাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের অতিরিক্ত কারাদণ্ডাদেশ দেন।

রাষ্ট্রেপক্ষের আইনজীবী আবু বক্কার জানান, ২০১০ সালের ১৩ অক্টোবর রাতে হরিণাডাঙ্গার মৃত আবু বক্কার মোল্লার মেয়ে রিনা খাতুনের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আসামি মাসুদ। পরে অস্ত্রের মুখে রিনাকে ধর্ষণ করে। প্রথমে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলে। পরে রিনা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে মাসুদ তাকে বিয়ের প্রতিশ্রুতি দেয়। কিন্তু পরে এ বিষয়ে গড়িমসি করায় ৪ মে ২০১১ তারিখে রিনা মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণ মামলা করে।

এদিকে একটি ছেলে সন্তানের জন্ম হয় রিনার। যার পিতৃত্ব অস্বীকার করে মাসুদ। এ বিষয়ে ডিএনএ পরীক্ষার আদেশ দেন আদালত। ডিএনএ পরীক্ষায় মাসুদ মোল্লার বিরুদ্ধে ওই সন্তানের পিতৃত্বসহ মামলায় বর্ণিত অভিযোগ প্রমাণিত হয়।

মামলায় মোট ৮ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। ছেলে সন্তানের বিষয়ে ২১ বছর পর্যন্ত সরকারিভাবে জীবন যাপনের ব্যয়ভার বহন এবং দণ্ডপ্রাপ্ত আসামি মাসুদ মোল্লার পিতৃ পরিচয়ে সে বড় হবে মর্মে আদেশ দিয়েছেন আদালত।

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: