মাগুরায় চোর চক্রের ৩ সদস্য ও ৩ ভাঙ্গাড়ি ব্যবসায়ী গ্রেফতার

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

মাগুরা সদর থানা পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে। এছাড়া তাদের স্বীকারোক্তি অনুযায়ী শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একই রাতে চুরি যাওয়া কিছু মালামাল উদ্ধারসহ ওই মালামাল ক্রয়ের দায়ে ৩ ভাঙ্গাড়ি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত ৩ চোর হচ্ছে শহরের ম্যাটারনিটি পাড়ার লাল শেখের ছেলে সাজ্জাদ হোসেন, দরিমাগুরার ইলিয়াস মুন্সির ছেলে সজিব মুন্সি, পারনান্দুয়ালির মতিয়ার রহমানের ছেলে সুমন হোসেন।

গ্রেফতাকৃত ৩ ভাঙ্গাড়ি ব্যবসায়ী হচ্ছে ভিটাসাইর গ্রামের গোলাম রসূল বিশ্বাসের ছেলে আকিদুল ইসলাম, খানপাড়ার আমানত কাজির ছেলে জিয়ারুল হক ও নিজনান্দুয়ালির কুশো মিয়ার ছেলে সুজন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, বেশ কিছু দিন ধরে চোর চক্রের এসব সদস্যরা শহরের বিভিন্ন বাসা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল সেটসহ অন্যান্য জিনিসপত্র চুরি করে যা স্থানীয় চিহ্নিত কতিপয় ব্যবসায়ীর মাধ্যমে বিক্রি করা হয়। আর এসব ব্যবসায়ীরাই শহরের এই চোর চক্রের পৃষ্টপোষকতা দিয়ে দিয়ে আসছে। এলাকাবাসির অভিযোগের প্রেক্ষিতে শনিবার রাতে তাদের আটক করা হয়েছে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: