চলছে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

ঘোড়দৌড়। শতবছরের পুরনো এক ঐতিহ্য। আর এই ঐতিহ্যকে ধরে রাখতেই মাগুরাতে শীত মৌসুমে অনুষ্ঠিত হয় ঘোড়দৌড় ও মেলা। এমনই এক ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়ে গেলো মাগুরার গাবতলী বাজার মাঠে।

প্রতিযোগিতা কেন্দ্র করে গ্রাম্য মেলারও আয়োজন করা হয় গাবতলী বাজার এলাকায়। তাই ঘোড়দৌড় দেখার পাশাপাশি বাড়তি আনন্দ হিসেবে মেলা দেখতে জেলা ও আশপাশের বিভিন্ন এলাকার হাজারো মানুষ জড়ো হয়। ঘোড়ার টগবগ শব্দে আর মানুষের উল্লাসে এসময় মুখরিত হয়ে ওঠে মাঠ ঘাট পথ প্রান্তর।

এবারের ঘোড়দৌড় প্রতিযোগিতায় মাগুরাসহ আশপাশের মোট ৩০টি ঘোড়া অংশ নেয়। মানুষকে আনন্দ দেয়াই তাদের প্রধান লক্ষ্য বলে জানান ঘোড়সওয়াররা। প্রতিযোগিতায় যশোরের খাজুরার আয়ুব আলী সরকারের ঘোড়া প্রথম হয়।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: