মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন এমপি সাইফুজ্জামান শিখর

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর মাগুরাকে মাদকমুক্ত জেলা হিসাবে গড়ে তুলতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন। বৃহস্পতিবার দুপুরে শহরের নোমানি ময়দানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাদকের বিরুদ্ধে কঠোর এই হুসিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, মাগুরাবাসী যেমন নির্বাচনে আমাকে সহায়তা করেছেন ঠিক তেমন জেলাকে মাদকমুক্ত করতে আপনাদের সহায়তা করতে হবে।

জেলা আওয়ামীলীগ সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কামরুল লাইলা জলি, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মুন্সি রেজাউল হক, এএফএম আবদুল ফাত্তাহ, আবু নাসির বাবলু, এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুজ্জামান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক খুরশিদ হায়দার টুটুল, দপ্তর সম্পাদক এ্যাড. রাশেদ মাহমুদ শাহিন, প্রচার সম্পাদক এ্যাড. শাখারুল ইসলাম শাকিল, মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাড. শাহিনা আকতার ডেইলি, যুবলীগ আহ্বায়ক ফজলুর রহমান, ছাত্রলীগ সভাপতি মীর মেহেদি হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলি হোসেন মুক্তা, স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক মেহেদি হাসান সালাউদ্দিনসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

আলোচনা সভার আগে মাগুরার বিভিন্ন ইউনিয়নের পক্ষ থেকে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ শহরে পৃথক পৃথক আনন্দ শোভাযাত্রার আয়োজন করে।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: