মহম্মদপুরে মৃত গরুর মাংস বিক্রয়ের অপরাধে ৩ জনের জেল ও জরিমানা

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক –

মাগুরার মহম্মদপুর বাজারে মৃত গরু জবাই করে মাংস বিক্রি করার অপরাধে জাহিদুল ইসলাম (৩৫), রাকিব উদ্দিন (১৯) ও সাকিব (২০) নামে ৩ জনকে ৬ মাসের জেল ও ১০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার সকালে এ ঘটনা ঘটে। জাহিদুল উপজেলা সদরের আমজাদের ছেলে এবং রাকিব ও সাকিব একই এলাকার সাহেব আলীর ছেলে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসিফুর রহমান।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ইউএনও জানতে পারেন মহম্মদপুর উপজেলা সদরে মৃত গরুর মাংস বিক্রি হচ্ছে। তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একটি দোকান থেকে ৫কেজি মাংস জব্দ করেন। পরে বিক্রেতাসহ এর সাথে জড়িত ৩ জনকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রন আইনে ৬মাসের জেল ও ১০হাজার টাকা জরিমানা অনাদায়ে ১মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।

এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মানবেন্দ্র মজুমদার উপস্থিত ছিলেন।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: