মাগুরাবাসীকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন সাইফুজ্জামান শিখর

মাগুরানিউজ.কমঃ রাজীব মিত্র জয় – 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগ ও মহাজোট মনোনিত প্রার্থী এ্যাড. সাইফুজ্জামান শিখর বিজয়ী হয়েছেন। বেসরকারি ভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী নৌকা প্রতিকে ২৭৪১৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

দ্বিতীয় স্থানে থাকা বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খান পেয়েছেন ১৬৪৬৭ ভোট।

বিজয়ী হওয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে জননেত্রী শেখ হাসিনাকে বরাবরের মত মাগুরা-১ আসনটি উপহার দিতে পারায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

নৌকায় ভোট দিয়ে উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করায় মাগুরাবাসিকে শুভেচ্ছা ও অভিনন্দন  জানানোর পাশাপাশি আপামর মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দোয়া চেয়েছেন তিনি।

নির্বাচনী প্রচারণায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য মাগুরা জেলা আওয়ামী লীগ ও মহাজোটের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এদিকে উল্লেখযোগ্য পরিমান ভোটে নির্বাচিত হওয়ায় এ্যাড. সাইফুজ্জামান শিখরের বাসভবন, দলীয় কার্যালয়সহ শহরজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। চলছে মিষ্টি বিতরণ।

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: